শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
নেত্রকোণায় জুয়ার আসরঃ যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যসহ আটক ৮ ২ দিন আগে ময়মনসিংহে নানা আয়োজনে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন: হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্ব নিয়ে সেমিনার ৪ দিন আগে নেত্রকোণার মদনে ওএমএসের ৫ হাজার কেজি চাল পাচারের চেষ্টা: বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ৬ দিন আগে তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যেই গ্রিসের সঙ্গে ৩.৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি ইসরায়েলের ১ সপ্তাহ আগে বাকৃবিতে হলের সংঘর্ষের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, কঠোর পর্যালোচনা করছে প্রশাসন ১ সপ্তাহ আগে ডিসি গোল্ডকাপ ফুটবল: ফুলবাড়িয়া ও গফরগাঁওকে হারিয়ে সেমিফাইনালে ঈশ্বরগঞ্জ ও ময়মনসিংহ সদর ১ সপ্তাহ আগে নেত্রকোনার পূর্বধলায় ছাত্রশিবিরের ‘A+ সংবর্ধনা–২০২৬’ অনুষ্ঠিত ২ সপ্তাহ আগে মাদারগঞ্জে সেচ পাম্পের ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার ২ সপ্তাহ আগে মক্কা যৌথ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ২ সপ্তাহ আগে নেত্রকোনায় রাতের আঁধারে ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো গাছের চারা ধ্বংস ২ সপ্তাহ আগে

ময়মনসিংহে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানাধীন বাড়েরা এলাকার একটি গুরুতর ফৌজদারি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী পরিবার।মামলা নং- ২৬(১)-এ আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৫৪,৩৭৯,৩২৫, ৩২৬, ও ৩০৭ ধারাসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে সংঘবদ্ধ হামলা চালিয়ে গুরুতর জখম করে এবং ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। �মামলা স্থানীয় সূত্রে জানা যায়, মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি আবুল হাসেম ও আবুল কাশেম এখনও গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে রয়েছেন। এ কারণে বাদীপক্ষ ও সাক্ষীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।ভুক্তভোগী পরিবার প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আদালতের জারিকৃত ওয়ারেন্ট দ্রুত কার্যকর করে পলাতক আসামিদের গ্রেপ্তার করতে হবে। একইসঙ্গে তারা সতর্ক করে বলেন, যদি কোনো আত্মীয়-স্বজন, আশ্রয়দাতা বা প্রভাবশালী ব্যক্তি পলাতক আসামিদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে থাকেন কিংবা তাদের গ্রেপ্তার এড়াতে সহযোগিতা করেন, তবে তাদের বিরুদ্ধেও প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।এলাকাবাসীর দাবি, আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে পরোয়ানাভুক্ত সকল আসামিকে দ্রুত আইনের আওতায় আনা এবং ভুক্তভোগী পরিবারকে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করা জরুরি।প্রশাসনের প্রতি জোর দাবি: মামলা নং-২৬(১)-এর পলাতক আসামি আবুল হাসেম, আবুল কাশেমসহ সকল পরোয়ানাভুক্ত আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আদালতের নির্দেশনা বাস্তবায়ন করা হোক এবং তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

 

Muhammad Ashikur Rahman

এই প্রতিবেদকের লেখা নিয়মিত পড়ুন বাংলা নিউজ প্রোতে।

৫ টি প্রকাশিত লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *