শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
নেত্রকোণায় জুয়ার আসরঃ যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যসহ আটক ৮ ২ দিন আগে ময়মনসিংহে নানা আয়োজনে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন: হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্ব নিয়ে সেমিনার ৪ দিন আগে নেত্রকোণার মদনে ওএমএসের ৫ হাজার কেজি চাল পাচারের চেষ্টা: বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ৬ দিন আগে তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যেই গ্রিসের সঙ্গে ৩.৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি ইসরায়েলের ১ সপ্তাহ আগে বাকৃবিতে হলের সংঘর্ষের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, কঠোর পর্যালোচনা করছে প্রশাসন ১ সপ্তাহ আগে ডিসি গোল্ডকাপ ফুটবল: ফুলবাড়িয়া ও গফরগাঁওকে হারিয়ে সেমিফাইনালে ঈশ্বরগঞ্জ ও ময়মনসিংহ সদর ১ সপ্তাহ আগে নেত্রকোনার পূর্বধলায় ছাত্রশিবিরের ‘A+ সংবর্ধনা–২০২৬’ অনুষ্ঠিত ২ সপ্তাহ আগে মাদারগঞ্জে সেচ পাম্পের ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার ২ সপ্তাহ আগে মক্কা যৌথ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ২ সপ্তাহ আগে নেত্রকোনায় রাতের আঁধারে ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো গাছের চারা ধ্বংস ২ সপ্তাহ আগে

নেত্রকোণায় জুয়ার আসরঃ যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যসহ আটক ৮

নেত্রকোণায় জুয়ার আসরঃ যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যসহ আটক ৮

নেত্রকোনা (মোহনগঞ্জ) প্রতিনিধিঃ

নেত্রকোণার মোহনগঞ্জে অভিযান চালিয়ে খেলার আসর থেকে যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যসহ আটজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে বুধবার সন্ধ্যায় পৌরশহরের টেংগাপাড়া এলাকার একটি বসতঘরে তাসের জুয়ার আসর থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—পৌরশহরের টেংগাপাড়া এলাকার দেওয়ান কামরুল হাসান সায়েম (৪৩), মো. জিয়া উদ্দিন (৪০), হারুন অর রশিদ ওরফে তরুনুর রশিদ খান (৪৩), দৌলতপুর এলাকার মোহাম্মদ আলী রুবেল (৪৪), পাবই গ্রামের মো. আমীন (৪২), মো. সোহেল রানা (৪৪), ঝিকরওয়ালা গ্রামের মিনামুল (৩৫) এবং সহিলদেও গ্রামের কমল মিয়া (৪৩)।

পুলিশ ও স্থানীয় সূত্র নিশ্চিত করেছে, আটক ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন সরকারি চাকুরিজীবী ও স্থানীয় রাজনৈতিক নেতা রয়েছেন। তাদের মধ্যে তরুনুর রশিদ ময়মনসিংহ ফায়ার সার্ভিসে ‘লিডার’ পদে, সোহেল রানা বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) এবং জিয়া উদ্দিন নির্বাচন অফিসে কর্মরত। এছাড়া আটক কমল মিয়া উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতির দায়িত্বে রয়েছেন।

মোহনগঞ্জ থানা সূত্রে জানা গেছে, পৌরশহরের টেংগাপাড়া এলাকায় একটি ঘরে দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে জুয়ার আসর বসে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হয়ে বুধবার সন্ধ্যায় সেখানে ঝটিকা অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় হাতেনাতে আটক করা হয় ওই আটজনকে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে নেত্রকোণা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে আটক ব্যক্তিদের মধ্যে সরকারি বাহিনীর সদস্য ও চাকুরিজীবীদের তথ্য পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বারহাট্টা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাব্বির হাসান বলেন, “আটক ব্যক্তিদের পেশাগত পরিচয় গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে যদি কোনো সরকারি কর্মচারী বা বাহিনীর সদস্য নিশ্চিত হওয়া যায়, তবে তাদের প্রাতিষ্ঠানিক পরিচয় উল্লেখ করে যথাযথ আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট বিভাগ বা সংস্থাকে চিঠি দেওয়া হবে।”

Md Mumin

এই প্রতিবেদকের লেখা নিয়মিত পড়ুন বাংলা নিউজ প্রোতে।

৪৫ টি প্রকাশিত লেখা