শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
নেত্রকোণায় জুয়ার আসরঃ যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যসহ আটক ৮ ২ দিন আগে ময়মনসিংহে নানা আয়োজনে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন: হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্ব নিয়ে সেমিনার ৪ দিন আগে নেত্রকোণার মদনে ওএমএসের ৫ হাজার কেজি চাল পাচারের চেষ্টা: বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ৬ দিন আগে তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যেই গ্রিসের সঙ্গে ৩.৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি ইসরায়েলের ১ সপ্তাহ আগে বাকৃবিতে হলের সংঘর্ষের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, কঠোর পর্যালোচনা করছে প্রশাসন ১ সপ্তাহ আগে ডিসি গোল্ডকাপ ফুটবল: ফুলবাড়িয়া ও গফরগাঁওকে হারিয়ে সেমিফাইনালে ঈশ্বরগঞ্জ ও ময়মনসিংহ সদর ১ সপ্তাহ আগে নেত্রকোনার পূর্বধলায় ছাত্রশিবিরের ‘A+ সংবর্ধনা–২০২৬’ অনুষ্ঠিত ২ সপ্তাহ আগে মাদারগঞ্জে সেচ পাম্পের ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার ২ সপ্তাহ আগে মক্কা যৌথ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ২ সপ্তাহ আগে নেত্রকোনায় রাতের আঁধারে ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো গাছের চারা ধ্বংস ২ সপ্তাহ আগে

সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে মাধ্যমিক পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য, পাসের হার ৯৯.২৬%

সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে মাধ্যমিক পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য, পাসের হার ৯৯.২৬%

নিজস্ব প্রতিবেদক 

সদ্য প্রকাশিত ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবারো অসাধারণ ও ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। শৃঙ্খলাবদ্ধ পরিবেশ ও মানসম্মত শিক্ষার ধারাবাহিকতা বজায় রেখে এ বছর বাহিনীটির পরিচালিত ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের গড় পাসের হার ৯৯.২৬ শতাংশ। একই সাথে এসব প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থীর ৬২.০৯ শতাংশ শিক্ষার্থীই জিপিএ-৫ (GPA 5.00) অর্জন করেছে। মঙ্গলবার (১১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই গৌরবময় ফলাফলের তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এ বছর সেনাবাহিনী পরিচালিত মোট ৬৫টি স্কুল অ্যান্ড কলেজ থেকে ১০ হাজার ৬৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে সফলভাবে কৃতকার্য হয়েছে ৯ হাজার ৯৯২ জন শিক্ষার্থী এবং জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ২০৪ জন। মাধ্যমভিত্তিক হিসেবে, ৩৯টি বাংলা মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮ হাজার ৪৫৭ জন এবং ২৬টি ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৬০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অবতীর্ণ হয়ে এই চমৎকার সাফল্য এনে দিয়েছে।

ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজগুলোর এই ধারাবাহিক সাফল্যের মূল চালিকাশক্তি হলো সেখানকার অনন্য শৃঙ্খলা ও শিক্ষাবান্ধব পরিবেশ। অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের নিবিড় পরিচর্যা, সুনিপুণ পাঠদান এবং শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় ও নিরবচ্ছিন্ন প্রচেষ্টা এই অভাবনীয় অর্জনে প্রধান ভূমিকা রেখেছে।

এর পাশাপাশি প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের দূরদর্শী দিকনির্দেশনা, অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের কার্যকর নেতৃত্ব, নিবেদিতপ্রাণ কর্মকর্তা-কর্মচারীদের যৌথ ভূমিকা এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতাকে এই সম্মিলিত অর্জনের নেপথ্য কারিগর হিসেবে উল্লেখ করেছে আইএসপিআর।

Md Mumin

এই প্রতিবেদকের লেখা নিয়মিত পড়ুন বাংলা নিউজ প্রোতে।

৪৫ টি প্রকাশিত লেখা