শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
নেত্রকোণায় জুয়ার আসরঃ যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যসহ আটক ৮ ২ দিন আগে ময়মনসিংহে নানা আয়োজনে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন: হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্ব নিয়ে সেমিনার ৪ দিন আগে নেত্রকোণার মদনে ওএমএসের ৫ হাজার কেজি চাল পাচারের চেষ্টা: বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ৬ দিন আগে তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যেই গ্রিসের সঙ্গে ৩.৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি ইসরায়েলের ১ সপ্তাহ আগে বাকৃবিতে হলের সংঘর্ষের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, কঠোর পর্যালোচনা করছে প্রশাসন ১ সপ্তাহ আগে ডিসি গোল্ডকাপ ফুটবল: ফুলবাড়িয়া ও গফরগাঁওকে হারিয়ে সেমিফাইনালে ঈশ্বরগঞ্জ ও ময়মনসিংহ সদর ১ সপ্তাহ আগে নেত্রকোনার পূর্বধলায় ছাত্রশিবিরের ‘A+ সংবর্ধনা–২০২৬’ অনুষ্ঠিত ২ সপ্তাহ আগে মাদারগঞ্জে সেচ পাম্পের ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার ২ সপ্তাহ আগে মক্কা যৌথ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ২ সপ্তাহ আগে নেত্রকোনায় রাতের আঁধারে ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো গাছের চারা ধ্বংস ২ সপ্তাহ আগে

ময়মনসিংহ মেডিকেল কলেজে আবাবিল স্পোর্টিং ক্লাবের উদ্যেগে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ শুরু

ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রথম বর্ষ ও বিভিন্ন বর্ষে অধ্যয়নরত ক্লাব মেম্বারদের অংশগ্রহণে শুরু হয়েছে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। কলেজভিত্তিক ক্রীড়া ও সামাজিক সংগঠন আবাবিল স্পোর্টিং ক্লাব-এর উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে প্রথম বর্ষসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থী এবং ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করছেন।

আয়োজকদের মতে, ২৪ এর জুলাইয়ের স্মৃতি ও চেতনাকে আমাদের মাঝে ধারণ ও সংরক্ষণের উদ্দেশ্যেই এ ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। খেলার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং দলগত চেতনা বিকাশেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য, বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও আয়োজকরা। উদ্বোধনের আগে অংশগ্রহণকারী দলগুলোর পরিচিতি পর্ব এবং খেলোয়াড়দের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করা হয়।

আবাবিল স্পোর্টিং ক্লাবের আয়োজকরা জানান, “জুলাইকে স্মৃতিতে ধারণ করে রাখতে এবং শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি। ভবিষ্যতেও এমন ইতিবাচক ও শিক্ষামূলক আয়োজন অব্যাহত থাকবে।”

টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচ আগামী দিনগুলোতে অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণীর মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি ঘটবে। শিক্ষার্থীদের বিশেষ করে প্রথম বর্ষের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ ইতোমধ্যে ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে।

Muhammad Ashikur Rahman

এই প্রতিবেদকের লেখা নিয়মিত পড়ুন বাংলা নিউজ প্রোতে।

৫ টি প্রকাশিত লেখা