শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
নেত্রকোণায় জুয়ার আসরঃ যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যসহ আটক ৮ ২ দিন আগে ময়মনসিংহে নানা আয়োজনে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন: হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্ব নিয়ে সেমিনার ৪ দিন আগে নেত্রকোণার মদনে ওএমএসের ৫ হাজার কেজি চাল পাচারের চেষ্টা: বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ৬ দিন আগে তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যেই গ্রিসের সঙ্গে ৩.৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি ইসরায়েলের ১ সপ্তাহ আগে বাকৃবিতে হলের সংঘর্ষের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, কঠোর পর্যালোচনা করছে প্রশাসন ১ সপ্তাহ আগে ডিসি গোল্ডকাপ ফুটবল: ফুলবাড়িয়া ও গফরগাঁওকে হারিয়ে সেমিফাইনালে ঈশ্বরগঞ্জ ও ময়মনসিংহ সদর ১ সপ্তাহ আগে নেত্রকোনার পূর্বধলায় ছাত্রশিবিরের ‘A+ সংবর্ধনা–২০২৬’ অনুষ্ঠিত ২ সপ্তাহ আগে মাদারগঞ্জে সেচ পাম্পের ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার ২ সপ্তাহ আগে মক্কা যৌথ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ২ সপ্তাহ আগে নেত্রকোনায় রাতের আঁধারে ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো গাছের চারা ধ্বংস ২ সপ্তাহ আগে

জামালপুরে “ফ্যামিলি কার্ডের” চাকরি না পেয়ে ক্ষোভে পদত্যাগ করলেন দুই ছাত্রদল নেতা

জামালপুরে “ফ্যামিলি কার্ডের” চাকরি না পেয়ে ক্ষোভে পদত্যাগ করলেন দুই ছাত্রদল নেতা

জামালপুর প্রতিনিধি

সরকারি ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে চাকরি না পেয়ে ক্ষোভ ও অভিমানে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের দুই নেতা। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ইউনিয়ন ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি মেহেদী হাসান রিংকু ও দপ্তর সম্পাদক মো. ইবনে হাসান নিজেদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পদত্যাগপত্র পোস্ট করে দল থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, ২০০৯ সাল থেকে দলের সঙ্গে যুক্ত থাকা জ্যেষ্ঠ সহসভাপতি মেহেদী হাসান রিংকু তাঁর পদত্যাগপত্রে মাঠপর্যায়ের ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন ও রাজনৈতিক কর্মকাণ্ডে বাধার অভিযোগ তোলেন। চরম দুঃসময়ে জীবন বাজি রেখে রাজপথে থাকলেও বর্তমানে ত্যাগের সঠিক মূল্যায়ন না হওয়া এবং স্বাধীনভাবে কাজ করার পরিবেশ না থাকায় তিনি রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। অন্যদিকে, ২০২২ সাল থেকে দায়িত্ব পালন করে আসা দপ্তর সম্পাদক মো. ইবনে হাসান পদত্যাগপত্রে ব্যক্তিগত ও পারিবারিক কারণ উল্লেখ করেছেন।

তবে জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এই পদত্যাগের নেপথ্য কারণ স্পষ্ট করে জানান, ওই দুই নেতা সরকারি ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে চাকরির আবেদন করেছিলেন। চাকরি না পাওয়ার সাময়িক ক্ষোভ থেকে হয়তো তারা আবেগী হয়ে ফেসবুকে এই পোস্ট দিয়েছেন। তিনি আরও মনে করিয়ে দেন, দলীয় নিয়ম অনুযায়ী পদত্যাগপত্র জেলা ছাত্রদলের সভাপতি বা সাধারণ সম্পাদকের কাছে লিখিতভাবে জমা দিতে হয়, যা তারা করেননি। তাই পদত্যাগের বিষয়টি চূড়ান্ত নয় এবং ভুল বোঝাবুঝি দূর করতে জেলা ছাত্রদল তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চালাচ্ছে। এছাড়া সরিষাবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রানা চপল জানান, বিষয়টি তারা ফেসবুকেই প্রথম দেখেছেন এবং এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।

Md Mumin

এই প্রতিবেদকের লেখা নিয়মিত পড়ুন বাংলা নিউজ প্রোতে।

৪৫ টি প্রকাশিত লেখা