শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
নেত্রকোণায় জুয়ার আসরঃ যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যসহ আটক ৮ ২ দিন আগে ময়মনসিংহে নানা আয়োজনে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন: হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্ব নিয়ে সেমিনার ৪ দিন আগে নেত্রকোণার মদনে ওএমএসের ৫ হাজার কেজি চাল পাচারের চেষ্টা: বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ৬ দিন আগে তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যেই গ্রিসের সঙ্গে ৩.৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি ইসরায়েলের ১ সপ্তাহ আগে বাকৃবিতে হলের সংঘর্ষের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, কঠোর পর্যালোচনা করছে প্রশাসন ১ সপ্তাহ আগে ডিসি গোল্ডকাপ ফুটবল: ফুলবাড়িয়া ও গফরগাঁওকে হারিয়ে সেমিফাইনালে ঈশ্বরগঞ্জ ও ময়মনসিংহ সদর ১ সপ্তাহ আগে নেত্রকোনার পূর্বধলায় ছাত্রশিবিরের ‘A+ সংবর্ধনা–২০২৬’ অনুষ্ঠিত ২ সপ্তাহ আগে মাদারগঞ্জে সেচ পাম্পের ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার ২ সপ্তাহ আগে মক্কা যৌথ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ২ সপ্তাহ আগে নেত্রকোনায় রাতের আঁধারে ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো গাছের চারা ধ্বংস ২ সপ্তাহ আগে

বই পড়লেই মিলছে গাছ: বাকৃবিতে ❝বই পড়ুন, গাছ উপহার পান❞-এর ৪র্থ আসর সম্পন্ন

বই পড়লেই মিলছে গাছ: বাকৃবিতে ❝বই পড়ুন, গাছ উপহার পান❞-এর ৪র্থ আসর সম্পন্ন

বাকৃবি প্রতিনিধি

বইয়ের পৃষ্ঠা উল্টানোর আনন্দের সাথে গাছ রোপণের মানবিক তাড়নাকে একসূত্রে গেঁথেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একঝাঁক মেধাবী তরুণদের সামাজিক সংগঠন ‘BAU Solidarity Society’। “বই পড়ুন, গাছ উপহার পান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়টির অ্যানিম্যাল হাজবেন্ড্রি গেট সংলগ্ন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ ‘Read Book, Get Plant’-এর চতুর্থ আসর।

চতুর্থ আসরের এ আয়োজনে অ্যানিম্যাল হাজবেন্ড্রি গেট এলাকা জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। এতে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত হয়ে পছন্দের বই পাঠ করেন। নতুন প্রজন্মের মাঝে হারিয়ে যাওয়া পাঠাভ্যাস পুনরুজ্জীবিত করতে এবং বইকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আয়োজনের অংশ হিসেবে পাঠকদের বই ধার দেওয়া হয়। এই আসরেই প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আগামী ১৫ দিনের জন্য তাঁদের পছন্দের বই সংগ্রহ করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী পাঠকদের উৎসাহ ও অনুপ্রেরণা যোগাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয় চমৎকার সব ইনডোর প্ল্যান্ট। আয়োজকদের বিশ্বাস, একটি ভাল বই যেমন মানুষের মনের আত্মিক খোরাক জোগায়, তেমনি একটি গাছের প্রতিদিনের যত্ন শিক্ষার্থীদের মাঝে দায়িত্ববোধ ও পরিবেশপ্রেম জাগ্রত করবে।

সংগঠনটির তথ্যমতে, এ পর্যন্ত অনুষ্ঠিত ৪টি সফল আয়োজনের মাধ্যমে ক্যাম্পাসের প্রায় ২০০ জন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীকে বিভিন্ন প্রজাতির গাছ উপহার দেওয়া সম্ভব হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ সংগ্রহশালা ও বুক-শেয়ারিং পদ্ধতির মাধ্যমে প্রায় ৮০ জন পাঠক ১৫ দিনের মেয়াদে বই ধার নিয়ে পাঠচর্চা সম্পন্ন করেছেন, যা ক্যাম্পাসে একটি ইতিবাচক পাঠসংস্কৃতি গড়ে তোলার প্রাথমিক ভিত্তি স্থাপন করেছে।

সংগঠনের এই উদ্ভাবনী প্রয়াস ও লক্ষ্য সম্পর্কে BAU Solidarity Society-এর সভাপতি ছাব্বির হাসান রিজন ময়মনসিংহ পোস্টের এক সাক্ষাৎকারে বলেন–
‘Read Book, Get Plant’ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো জ্ঞানচর্চাকে কেবল ব্যক্তিগত অর্জন বা অ্যাকাডেমিক ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা সমাজ ও পরিবেশের প্রতি দায়বদ্ধতার সঙ্গে যুক্ত করা। আমাদের বিশ্বাস—বই পড়ার গভীর চর্চা তরুণ সমাজকে আরও বেশি চিন্তাশীল, সংবেদনশীল ও মানবিক করে তুলবে। আর আমাদের হাত দিয়ে রোপিত প্রতিটি ছোট গাছ ভবিষ্যতের একটি সবুজ, শীতল ও সহনশীল পৃথিবীর বার্তা বহন করবে।”

সংগঠনটির সাধারণ সম্পাদক জুলফিকার সুলতান বলেন,”আমাদের এই পথচলা শুধুই একটি গাছ উপহার দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা চাই ডিজিটাল স্ক্রিনের যুগে তরুণদের বইয়ের পাতায় ফিরিয়ে আনতে। এই আয়োজনের মাধ্যমে বাকৃবি ক্যাম্পাসে নিয়মিত বই পড়ার একটি স্থায়ী সংস্কৃতি ও সুস্থ বুদ্ধিবৃত্তিক পরিবেশ গড়ে তোলাই আমাদের প্রধান উদ্দেশ্য।”

‘BAU Solidarity Society’ কেবল সাময়িক আয়োজনেই থেমে থাকতে চায় না; তাদের রয়েছে সুদূরপ্রসারী ও গঠনমূলক পরিকল্পনা।এরমধ্যে উল্লেখযোগ্য হলো:

সাধারণ শিক্ষার্থীরা যেন খুব সহজেই যেকোনো সময় বই সংগ্রহ, পাঠ ও নিজেদের পড়া বই বিনিময় করতে পারেন—সেজন্য বাকৃবি ক্যাম্পাসে একটি স্থায়ী ‘কমিউনিটি লাইব্রেরি’ স্থাপনের কাজ চলছে।

শিক্ষার্থীদের মননশীলতা বাড়াতে নিয়মিত পাঠচক্র, বিশিষ্ট লেখকদের বই নিয়ে উন্মুক্ত আলোচনা, লেখক পরিচিতি পর্ব এবং আকর্ষণীয় ‘বুক রিভিউ’ বা বই পর্যালোচনা প্রতিযোগিতার পরিকল্পনা গৃহীত হয়েছে।

এই সফল মডেলটি শুধু বাকৃবিতেই নয়, বরং দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজে সম্প্রসারিত করে একটি শক্তিশালী ও সচেতন ‘জাতীয় পাঠক নেটওয়ার্ক’ গড়ে তুলতে চায় এই তরুণদের সংগঠন।

তরুণদের এমন সবুজ ও জ্ঞানভিত্তিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাকৃবির সাধারণ শিক্ষক, শিক্ষার্থী ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

জ্ঞানচর্চা ও পরিবেশ সংরক্ষণের এই ধারা বজায় রাখতে BAU Solidarity Society ভবিষ্যতেও ক্যাম্পাসে এ ধরনের শিক্ষণীয় ও গঠনমূলক আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা গ্রহণ সম্পন্ন হয়েছে।

Md Mumin

এই প্রতিবেদকের লেখা নিয়মিত পড়ুন বাংলা নিউজ প্রোতে।

৪৫ টি প্রকাশিত লেখা