শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
নেত্রকোণায় জুয়ার আসরঃ যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যসহ আটক ৮ ২ দিন আগে ময়মনসিংহে নানা আয়োজনে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন: হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্ব নিয়ে সেমিনার ৪ দিন আগে নেত্রকোণার মদনে ওএমএসের ৫ হাজার কেজি চাল পাচারের চেষ্টা: বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ৬ দিন আগে তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যেই গ্রিসের সঙ্গে ৩.৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি ইসরায়েলের ১ সপ্তাহ আগে বাকৃবিতে হলের সংঘর্ষের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, কঠোর পর্যালোচনা করছে প্রশাসন ১ সপ্তাহ আগে ডিসি গোল্ডকাপ ফুটবল: ফুলবাড়িয়া ও গফরগাঁওকে হারিয়ে সেমিফাইনালে ঈশ্বরগঞ্জ ও ময়মনসিংহ সদর ১ সপ্তাহ আগে নেত্রকোনার পূর্বধলায় ছাত্রশিবিরের ‘A+ সংবর্ধনা–২০২৬’ অনুষ্ঠিত ২ সপ্তাহ আগে মাদারগঞ্জে সেচ পাম্পের ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার ২ সপ্তাহ আগে মক্কা যৌথ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ২ সপ্তাহ আগে নেত্রকোনায় রাতের আঁধারে ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো গাছের চারা ধ্বংস ২ সপ্তাহ আগে

ছাত্রলীগ থেকে ছাত্রদলে পদায়ন ঘিরে উত্তাল নজরুল বিশ্ববিদ্যালয়, দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতাদের পদায়নকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

জানা গেছে, দীর্ঘ পাঁচ বছর পর সম্প্রতি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৬৮ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান তোফায়েল আহমেদ ও এ. এস. এম. সানোয়ার রাব্বী প্রমিস। কমিটি ঘোষণার পরপরই তাদের অতীতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন এবং সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ সামনে আসে।

এ অভিযোগকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের একাংশ নতুন কমিটির বিরুদ্ধে অবস্থান নেন। তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতাদের ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া সংগঠনের আদর্শ ও রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। অন্যদিকে, অপর একটি পক্ষ দাবি করে, সংশ্লিষ্ট ব্যক্তিরা অতীতে রাজনৈতিক ও ক্যাম্পাস পরিস্থিতির কারণে ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে তারা ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত।

বিরোধকে কেন্দ্র করে ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে একাধিকবার উত্তেজনা, বাকবিতণ্ডা এবং দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক অবস্থান নেয়। সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হয়।

অভিযোগের বিষয়ে যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ দাবি করেন, সে সময়ের রাজনৈতিক বাস্তবতা ও শিক্ষাজীবন টিকিয়ে রাখার স্বার্থে তাকে ছাত্রলীগের কর্মসূচিতে থাকতে হয়েছিল। তবে তিনি দীর্ঘদিন ধরেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত এবং তার পক্ষে প্রয়োজনীয় প্রমাণ রয়েছে। অন্যদিকে, সানোয়ার রাব্বী প্রমিস দাবি করেন, ছাত্রলীগের কমিটিতে তার নাম অনুমতি ছাড়াই অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং তিনি কখনো সংগঠনটির সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, সংশ্লিষ্টদের বিষয়ে যাচাই-বাছাই করেই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে তাদের বিরুদ্ধে ছাত্রলীগের সক্রিয় সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। সংগঠনের অভ্যন্তরীণ এই বিরোধ দ্রুত নিরসনের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা, যাতে ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ ফিরে আসে।

Desk News

এই প্রতিবেদকের লেখা নিয়মিত পড়ুন বাংলা নিউজ প্রোতে।

২৭ টি প্রকাশিত লেখা