শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
নেত্রকোণায় জুয়ার আসরঃ যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যসহ আটক ৮ ২ দিন আগে ময়মনসিংহে নানা আয়োজনে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন: হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্ব নিয়ে সেমিনার ৪ দিন আগে নেত্রকোণার মদনে ওএমএসের ৫ হাজার কেজি চাল পাচারের চেষ্টা: বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ৬ দিন আগে তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যেই গ্রিসের সঙ্গে ৩.৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি ইসরায়েলের ১ সপ্তাহ আগে বাকৃবিতে হলের সংঘর্ষের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, কঠোর পর্যালোচনা করছে প্রশাসন ১ সপ্তাহ আগে ডিসি গোল্ডকাপ ফুটবল: ফুলবাড়িয়া ও গফরগাঁওকে হারিয়ে সেমিফাইনালে ঈশ্বরগঞ্জ ও ময়মনসিংহ সদর ১ সপ্তাহ আগে নেত্রকোনার পূর্বধলায় ছাত্রশিবিরের ‘A+ সংবর্ধনা–২০২৬’ অনুষ্ঠিত ২ সপ্তাহ আগে মাদারগঞ্জে সেচ পাম্পের ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার ২ সপ্তাহ আগে মক্কা যৌথ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ২ সপ্তাহ আগে নেত্রকোনায় রাতের আঁধারে ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো গাছের চারা ধ্বংস ২ সপ্তাহ আগে

মাদকবিরোধী সচেতনতায় চিরাম ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে স্কুল-মাদ্রাসাভিত্তিক কর্মসূচি, স্থাপন করা হলো সচেতনতামূলক সাইনবোর্ড

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধিঃ
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নে স্কুল ও মাদ্রাসাভিত্তিক মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মাদকসংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে জরুরি সেবা, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) ও ডিউটি অফিসারের মোবাইল নম্বরসংবলিত একটি সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়।
চিরাম ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় সচেতন নাগরিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলোচনা করা হয় এবং তরুণ সমাজকে মাদকের কুফল থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব চম্পক দাম। এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, বারহাট্টা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জনগণের যোগাযোগ সহজ করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Md Mumin

এই প্রতিবেদকের লেখা নিয়মিত পড়ুন বাংলা নিউজ প্রোতে।

৪৫ টি প্রকাশিত লেখা