শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
নেত্রকোণায় জুয়ার আসরঃ যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যসহ আটক ৮ ২ দিন আগে ময়মনসিংহে নানা আয়োজনে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন: হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্ব নিয়ে সেমিনার ৪ দিন আগে নেত্রকোণার মদনে ওএমএসের ৫ হাজার কেজি চাল পাচারের চেষ্টা: বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ৬ দিন আগে তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যেই গ্রিসের সঙ্গে ৩.৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি ইসরায়েলের ১ সপ্তাহ আগে বাকৃবিতে হলের সংঘর্ষের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, কঠোর পর্যালোচনা করছে প্রশাসন ১ সপ্তাহ আগে ডিসি গোল্ডকাপ ফুটবল: ফুলবাড়িয়া ও গফরগাঁওকে হারিয়ে সেমিফাইনালে ঈশ্বরগঞ্জ ও ময়মনসিংহ সদর ১ সপ্তাহ আগে নেত্রকোনার পূর্বধলায় ছাত্রশিবিরের ‘A+ সংবর্ধনা–২০২৬’ অনুষ্ঠিত ২ সপ্তাহ আগে মাদারগঞ্জে সেচ পাম্পের ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার ২ সপ্তাহ আগে মক্কা যৌথ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ২ সপ্তাহ আগে নেত্রকোনায় রাতের আঁধারে ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো গাছের চারা ধ্বংস ২ সপ্তাহ আগে

মক্কা যৌথ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান

মক্কা যৌথ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান

​আন্তর্জাতিক ডেস্ক

​মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা ও পরিবর্তিত ভূ-রাজনীতির প্রেক্ষাপটে সম্প্রতি ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ (এমজেডিএ) সই করেছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। তিন দেশের প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা জোরদারের লক্ষ্যে গঠিত এ চুক্তির মূল শর্ত হলো— যেকোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলা হলে তা তিন দেশের ওপর সম্মিলিত আক্রমণ হিসেবে গণ্য করা হবে। সম্প্রতি নতুন সদস্য হিসেবে বাংলাদেশে এই জোটে অন্তর্ভুক্তির সম্ভাবনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছে পাকিস্তান।
​গত ৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত এই ঐতিহাসিক চুক্তিতে মুসলিম বিশ্বের তিনটি শক্তিশালী দেশের সামরিক সক্ষমতাকে একসূত্রে বাঁধা হয়েছে। পাকিস্তান বিশ্বের চতুর্থ বৃহত্তম সক্রিয় সামরিক শক্তির দেশ এবং একমাত্র মুসলিম পারমাণবিক পরাশক্তি। অন্যদিকে সৌদি আরব বিপুল অর্থনৈতিক সম্পদ ও আঞ্চলিক কৌশলগত প্রভাবের অধিকারী, এবং তুরস্ক উন্নত সামরিক শিল্প ও ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর প্রতিনিধিত্ব করছে। ফলে এই জোট বৈশ্বিক রাজনীতিতে এক নতুন শক্তির ভারসাম্য তৈরি করেছে।
​মুসলিম বিশ্বের এই নতুন প্রতিরক্ষা বলয়ে বাংলাদেশের যুক্ত হওয়া নিয়ে গত কয়েকদিন ধরে নানা গুঞ্জন চলছে। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (২৭ আগস্ট) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে দেশটির মুখপাত্র তাহির আন্দ্রাবি আনুষ্ঠানিক বক্তব্য দেন। খবর আরব নিউজের।
​পাকিস্তানের পররাষ্ট্র মুখপাত্র জানান, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিটি কোনো আবদ্ধ জোট নয়, বরং এর পথ উন্মুক্ত। তিনি বলেন, “একটি বিকাশমান নিরাপত্তা কাঠামো হিসেবে এমজেডিএ এমন যেকোনো দেশের জন্য উন্মুক্ত, যারা সম্মিলিত দায়িত্ব ও অভিন্ন নিরাপত্তা স্বার্থের প্রতি তাদের অঙ্গীকারে অবিচল।” বাংলাদেশ এই জোটে অন্তর্ভুক্ত হতে পারে কি না এবং পাকিস্তান সেখানে কোনো মধ্যস্থতা করছে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “কোনো দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ এলে আমরা রিয়াদ ও আঙ্কারায় আমাদের অংশীদারদের সঙ্গে পরামর্শ করে বিষয়টি বিবেচনা করব। তবে পুরো ব্যবস্থাটি কার্যকর করার প্রক্রিয়াটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।”
​এর আগে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এই জোটে বাংলাদেশের যোগদানের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত বা নীতিগত সিদ্ধান্ত হয়নি, তবে অভ্যন্তরীণভাবে বিষয়টি নিয়ে আলোচনা ও পর্যালোচনা চলছে।
​এদিকে একই দিন (২৭ আগস্ট) বাংলাদেশের জাতীয় সংসদেও বিষয়টি নিয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “মক্কা প্যাক্টের প্রতিষ্ঠাতা দেশগুলো যদি বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে যোগদানের আহ্বান জানায়, তবে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং বিশ্বরাজনীতি বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।” তিনি আরও যোগ করেন, মুসলিম বিশ্বের আত্মরক্ষা ও স্থিতিশীলতার জন্য এ ধরনের উদ্যোগ ইতিবাচক হলেও জোটে যোগ দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ বাংলাদেশের নিজস্ব অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
​সব মিলিয়ে, এশিয়া ও মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে ‘মক্কা প্রতিরক্ষা প্যাক্ট’ একটি বড় বাঁক হিসেবে দেখা দিচ্ছে, এবং এতে বাংলাদেশের অংশ নেওয়ার বিষয়টি এখন ঢাকা, রিয়াদ, আঙ্কারা ও ইসলামাবাদের কৌশলগত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Md Mumin

এই প্রতিবেদকের লেখা নিয়মিত পড়ুন বাংলা নিউজ প্রোতে।

৪৫ টি প্রকাশিত লেখা