শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
নেত্রকোণায় জুয়ার আসরঃ যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যসহ আটক ৮ ২ দিন আগে ময়মনসিংহে নানা আয়োজনে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন: হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্ব নিয়ে সেমিনার ৪ দিন আগে নেত্রকোণার মদনে ওএমএসের ৫ হাজার কেজি চাল পাচারের চেষ্টা: বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ৬ দিন আগে তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যেই গ্রিসের সঙ্গে ৩.৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি ইসরায়েলের ১ সপ্তাহ আগে বাকৃবিতে হলের সংঘর্ষের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, কঠোর পর্যালোচনা করছে প্রশাসন ১ সপ্তাহ আগে ডিসি গোল্ডকাপ ফুটবল: ফুলবাড়িয়া ও গফরগাঁওকে হারিয়ে সেমিফাইনালে ঈশ্বরগঞ্জ ও ময়মনসিংহ সদর ১ সপ্তাহ আগে নেত্রকোনার পূর্বধলায় ছাত্রশিবিরের ‘A+ সংবর্ধনা–২০২৬’ অনুষ্ঠিত ২ সপ্তাহ আগে মাদারগঞ্জে সেচ পাম্পের ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার ২ সপ্তাহ আগে মক্কা যৌথ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ২ সপ্তাহ আগে নেত্রকোনায় রাতের আঁধারে ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো গাছের চারা ধ্বংস ২ সপ্তাহ আগে

আগামী ৬ মাসেই বিশ্ববিদ্যালয়ের ঘোষণা আসতে পারে: এমপি ওয়াহাব আকন্দ

আগামী ছয় মাসের মধ্যেই ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

শনিবার (২০ জুন) বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের লাইব্রেরি ভবনের অডিটোরিয়ামে আয়োজিত নবীনবরণ (ফ্রেশার্স ওরিয়েন্টেশন) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদের কথা জানান।

এমপি ওয়াহাব আকন্দ বলেন, “ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের উন্নয়ন ও এটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি কলেজের অধ্যক্ষের নেতৃত্বে একটি প্রতিনিধি দলকে মন্ত্রণালয়ে আমন্ত্রণ জানিয়েছেন। আশা করছি, আগামী ছয় মাসের মধ্যেই কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা আসবে।”

তিনি বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় শিক্ষার্থীদের রাজনৈতিক চর্চার সুযোগ থাকতে হবে। শিক্ষাঙ্গন সম্পূর্ণ রাজনীতিমুক্ত হতে পারে না। তবে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে শিক্ষার পরিবেশ যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা গঠনমূলক রাজনৈতিক চর্চায় অংশ নিতে পারে, তবে তা অবশ্যই শৃঙ্খলা ও শিষ্টাচার বজায় রেখে করতে হবে।”

র‌্যাগিং ও শিক্ষার্থী নির্যাতনের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, “র‌্যাগ ডে কিংবা অন্য কোনো আয়োজনের নামে কোনো শিক্ষার্থী যেন হয়রানি বা নির্যাতনের শিকার না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।”

এ সময় তিনি নবীন শিক্ষার্থীদের কলেজ পরিবারে স্বাগত জানিয়ে সিনিয়র শিক্ষার্থীদের প্রতি সহযোগিতাপূর্ণ ও শ্রদ্ধাশীল মনোভাব বজায় রাখার আহ্বান জানান।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. প্রকৌ. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল মজিদ, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মো. রুস্তম আলী এবং কলেজ শাখা ছাত্রদল সভাপতি রবিন মোল্লা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, দক্ষিণ জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন খান, মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়সহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Muhammad Ashikur Rahman

এই প্রতিবেদকের লেখা নিয়মিত পড়ুন বাংলা নিউজ প্রোতে।

৫ টি প্রকাশিত লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *