শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
নেত্রকোণায় জুয়ার আসরঃ যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যসহ আটক ৮ ২ দিন আগে ময়মনসিংহে নানা আয়োজনে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন: হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্ব নিয়ে সেমিনার ৪ দিন আগে নেত্রকোণার মদনে ওএমএসের ৫ হাজার কেজি চাল পাচারের চেষ্টা: বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ৬ দিন আগে তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যেই গ্রিসের সঙ্গে ৩.৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি ইসরায়েলের ১ সপ্তাহ আগে বাকৃবিতে হলের সংঘর্ষের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, কঠোর পর্যালোচনা করছে প্রশাসন ১ সপ্তাহ আগে ডিসি গোল্ডকাপ ফুটবল: ফুলবাড়িয়া ও গফরগাঁওকে হারিয়ে সেমিফাইনালে ঈশ্বরগঞ্জ ও ময়মনসিংহ সদর ১ সপ্তাহ আগে নেত্রকোনার পূর্বধলায় ছাত্রশিবিরের ‘A+ সংবর্ধনা–২০২৬’ অনুষ্ঠিত ২ সপ্তাহ আগে মাদারগঞ্জে সেচ পাম্পের ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার ২ সপ্তাহ আগে মক্কা যৌথ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ২ সপ্তাহ আগে নেত্রকোনায় রাতের আঁধারে ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো গাছের চারা ধ্বংস ২ সপ্তাহ আগে

নেত্রকোণার মদনে ওএমএসের ৫ হাজার কেজি চাল পাচারের চেষ্টা: বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোণার মদনে ওএমএসের ৫ হাজার কেজি চাল পাচারের চেষ্টা: বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

প্রতিনিধি (মদন) নেত্রকোনা

নেত্রকোণার মদন উপজেলায় সরকারের খোলাবাজারে বিক্রির (ওএমএস) ৫ হাজার কেজি সরকারি চাল কালোবাজারে পাচারের চেষ্টার অভিযোগে এক বিএনপি নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় চাল বহনকারী দুটি হ্যান্ডট্রলির চালককে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মদন-তীয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকা দিয়ে শুক্রবার সকালে হ্যান্ডট্রলিতে করে সরকারি চাল পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে রুদ্রশ্রী এলাকায় দুটি ট্রলিতে তল্লাশি চালায়। তল্লাশিকালে খাদ্য অধিদপ্তরের লোগো ও লেখা সম্বলিত বস্তাসহ মোট ৫ হাজার কেজি (১০০ বস্তা) চাল জব্দ করা হয়। সেই সাথে ঘটনার সময় ঘটনাস্থল থেকেই চালের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ট্রলির দুই চালককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ জানায়, এ চাল পাচারের সঙ্গে স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরীসহ পাঁচজন প্রত্যক্ষভাবে জড়িত। চাল জব্দের পর অভিযানস্থলে তল্লাশি চালিয়ে খাদ্য অধিদপ্তরের লোগো সম্বলিত আরও ১৩৫টি খালি বস্তাও উদ্ধার করা হয়।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, সরকারি চাল পাচারের ঘটনার সত্যতা পেয়ে পুলিশকে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন জানান, আটককৃত দুই চালককে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চাল পাচার চক্রের মূল হোতাদের চিহ্নিত করা হয়েছে। আটক দুজনকে শনিবার আদালতের মাধ্যমে নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে যাচ্ছে।

Md Mumin

এই প্রতিবেদকের লেখা নিয়মিত পড়ুন বাংলা নিউজ প্রোতে।

৪৫ টি প্রকাশিত লেখা