শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
নেত্রকোণায় জুয়ার আসরঃ যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যসহ আটক ৮ ২ দিন আগে ময়মনসিংহে নানা আয়োজনে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন: হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্ব নিয়ে সেমিনার ৪ দিন আগে নেত্রকোণার মদনে ওএমএসের ৫ হাজার কেজি চাল পাচারের চেষ্টা: বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ৬ দিন আগে তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যেই গ্রিসের সঙ্গে ৩.৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি ইসরায়েলের ১ সপ্তাহ আগে বাকৃবিতে হলের সংঘর্ষের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, কঠোর পর্যালোচনা করছে প্রশাসন ১ সপ্তাহ আগে ডিসি গোল্ডকাপ ফুটবল: ফুলবাড়িয়া ও গফরগাঁওকে হারিয়ে সেমিফাইনালে ঈশ্বরগঞ্জ ও ময়মনসিংহ সদর ১ সপ্তাহ আগে নেত্রকোনার পূর্বধলায় ছাত্রশিবিরের ‘A+ সংবর্ধনা–২০২৬’ অনুষ্ঠিত ২ সপ্তাহ আগে মাদারগঞ্জে সেচ পাম্পের ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার ২ সপ্তাহ আগে মক্কা যৌথ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ২ সপ্তাহ আগে নেত্রকোনায় রাতের আঁধারে ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো গাছের চারা ধ্বংস ২ সপ্তাহ আগে

শ্রীলঙ্কা জামায়াতে ইসলামীর নতুন আমীর নির্বাচিত

শ্রীলঙ্কা জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর হিসেবে বিশিষ্ট আইনজীবী ও ইসলামী গবেষক অ্যাডভোকেট শেখ জামালদিন মুহাম্মদ আশরাফ নালিমী নির্বাচিত হয়েছেন। তিনি ২০২৬–২০২৮ মেয়াদের জন্য সংগঠনটির সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব পালন করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় মজলিশে শুরার সিদ্ধান্ত অনুযায়ী তিনি বিদায়ী আমীর আশ-শেখ এম.এইচ.এম. উসাইর ইসলামীর স্থলাভিষিক্ত হয়েছেন।

নবনির্বাচিত আমীর অ্যাডভোকেট আশরাফ নালিমী দীর্ঘদিন ধরে শ্রীলঙ্কার মুসলিম সমাজে একজন সুপরিচিত ইসলামী চিন্তাবিদ, আইনজীবী ও দাওয়াহকর্মী হিসেবে পরিচিত। তিনি আরবি ভাষা ও ইসলামী শরীয়াহ বিষয়ে উচ্চতর শিক্ষা লাভের পাশাপাশি আইন বিষয়ে এলএলবি (LLB) সম্পন্ন করেন এবং বর্তমানে দেশটির আইন পেশায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।

ইসলামী শিক্ষা ও আধুনিক আইন—উভয় ক্ষেত্রেই তাঁর দক্ষতা শ্রীলঙ্কার সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় সংগঠনকে কার্যকর নেতৃত্ব দিতে সহায়ক হবে বলে দলীয় নেতারা আশা প্রকাশ করেছেন।

অ্যাডভোকেট আশরাফ নালিমী ২০০১ সালে শ্রীলঙ্কা জামায়াতে ইসলামীতে যোগদান করেন। তৃণমূল পর্যায় থেকে সাংগঠনিক দায়িত্ব পালন করতে করতে তিনি ২০১৮ সালে কেন্দ্রীয় নায়েবে আমীর (সহ-সভাপতি) নির্বাচিত হন। টানা আট বছর ওই দায়িত্ব সফলভাবে পালন করার পর এবার সংগঠনের সর্বোচ্চ পদে নির্বাচিত হলেন তিনি।

১৯৫৪ সালে প্রতিষ্ঠিত শ্রীলঙ্কা জামায়াতে ইসলামী দেশটির অন্যতম প্রধান মুসলিম সামাজিক ও ধর্মীয় সংগঠন হিসেবে পরিচিত। প্রায় ২ কোটি ২০ লাখ জনসংখ্যার শ্রীলঙ্কায় মুসলিমরা মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন আমীরের নেতৃত্বে মুসলিম সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ, আন্তঃধর্মীয় সম্প্রীতি জোরদার, শিক্ষা বিস্তার, দাওয়াহ কার্যক্রম এবং মানবিক ও দাতব্য উদ্যোগ আরও সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এদিকে, অ্যাডভোকেট আশরাফ নালিমীর নির্বাচনে দেশ-বিদেশের বিভিন্ন মুসলিম ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Desk News

এই প্রতিবেদকের লেখা নিয়মিত পড়ুন বাংলা নিউজ প্রোতে।

২৭ টি প্রকাশিত লেখা