শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
নেত্রকোণায় জুয়ার আসরঃ যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যসহ আটক ৮ ২ দিন আগে ময়মনসিংহে নানা আয়োজনে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন: হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্ব নিয়ে সেমিনার ৪ দিন আগে নেত্রকোণার মদনে ওএমএসের ৫ হাজার কেজি চাল পাচারের চেষ্টা: বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ৬ দিন আগে তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যেই গ্রিসের সঙ্গে ৩.৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি ইসরায়েলের ১ সপ্তাহ আগে বাকৃবিতে হলের সংঘর্ষের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, কঠোর পর্যালোচনা করছে প্রশাসন ১ সপ্তাহ আগে ডিসি গোল্ডকাপ ফুটবল: ফুলবাড়িয়া ও গফরগাঁওকে হারিয়ে সেমিফাইনালে ঈশ্বরগঞ্জ ও ময়মনসিংহ সদর ১ সপ্তাহ আগে নেত্রকোনার পূর্বধলায় ছাত্রশিবিরের ‘A+ সংবর্ধনা–২০২৬’ অনুষ্ঠিত ২ সপ্তাহ আগে মাদারগঞ্জে সেচ পাম্পের ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার ২ সপ্তাহ আগে মক্কা যৌথ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ২ সপ্তাহ আগে নেত্রকোনায় রাতের আঁধারে ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো গাছের চারা ধ্বংস ২ সপ্তাহ আগে

জুলাই স্মৃতি জাদুঘরে জনতার ঢল; আগামী ৫ দিনের টিকিট শেষ

জুলাই স্মৃতি জাদুঘরে জনতার ঢল; আগামী ৫ দিনের টিকিট শেষ

বিশেষ প্রতিনিধি | ঢাকা

ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থান ও জুলাই বিপ্লবের রক্তাক্ত দিনগুলোকে স্মরণ করতে শেরে বাংলা নগরের সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘গণভবন’-এ নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

অনলাইনে প্রবেশ টিকিট বুকিং চালু হতেই অভূতপূর্ব সাড়া পেয়েছে জুলাই স্মৃতি জাদুঘর কর্তৃপক্ষ। আগামী ১০ আগস্ট পর্যন্ত সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়েছে। মানুষের এই বাঁধভাঙা আগ্রহ সামলাতে এবং শৃঙ্খলার স্বার্থে দৈনিক দর্শনার্থীর সংখ্যা নির্দিষ্ট করে সময়ভিত্তিক (Time Slot) প্রবেশব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ।

২০২৬ সালের ৫ আগস্ট (বুধবার) সকালে দেশের ইতিহাসে রচিত অন্যতম এই স্মরণীয় স্মৃতি জাদুঘরটির আনুষ্ঠানিক ফলক উন্মোচন ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্র, সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টাগণসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর পরদিন, অর্থাৎ ৬ আগস্ট (বৃহস্পতিবার) থেকে জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের প্রবেশের জন্য পুরোপুরি খুলে দেওয়া হয়।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার উত্তাল আন্দোলনের মুখে স্বৈরশাসক খুনি হাসিনা দেশত্যাগ করলে আন্দোলনকারীরা গণভবনে প্রবেশ করে। পরবর্তীতে সেপ্টেম্বরে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এ রূপান্তর করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে।

১৭.৬৮ একর আয়তনের এই সুবিশাল প্রাঙ্গণকে জাদুঘরে রূপ দিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপূর্ত বিভাগ এবং একঝাঁক তরুণ শিল্পী, স্থপতি ও বিশেষজ্ঞদের যৌথ সমন্বয়ে কাজ শুরু হয়। সাবেক শাসকগোষ্ঠীর বিলাসী জীবনযাত্রার বিপরীতে অভ্যুত্থানের ইতিহাস, ধ্বংসাবশেষ, চিত্রকর্ম এবং শহীদদের স্মারক সংরক্ষণের উদ্দেশ্যে পুরো চত্বর নতুন করে নকশা করা হয়।

জাদুঘরে ঢুকেই দর্শনার্থীরা তৎকালীন আন্দোলনের উত্তাল সময়ের অনুভূতি উপলব্ধি করতে পারছেন। প্রদর্শনীগুলো তিনটি প্রধান ভাগে সাজানো হয়েছে:

শহীদদের ব্যবহৃত পোশাক, রক্তের দাগযুক্ত ব্যক্তিগত দ্রব্যাদি, স্মৃতিচিহ্ন এবং আহতদের আর্তনাদের ডকুমেন্টেশন।

আন্দোলনের ৩৬ দিনের কালপঞ্জি (Chronology), আলোকচিত্র, মূল ধারার গণমাধ্যম ও সামাজিক যোগযোগমাধ্যমের পোস্ট, ভিডিও ফুটেজ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী।

অভ্যুত্থানের দিন গণভবনের ভেতরে সৃষ্টি হওয়া পরিস্থিতির দেয়ালচিত্র (গ্রাফিতি), স্লোগান এবং আন্দোলনের মাধ্যমে জনশক্তির বিজয়ের প্রতীকী উপস্থাপনা।

এছাড়াও গণঅভ্যুত্থানের পাশাপাশি অন্যান্য সময়ে গুম-খুন ও শিকার হওয়া ক্ষতিগ্রস্তদের স্মরণে প্রতীকী স্তম্ভ ও তথ্যফলক স্থাপন করা হয়েছে।

দর্শনার্থীদের উপচে পড়া ভিড় সামলাতে কর্তৃপক্ষ অনলাইনে সীমিত টিকিট চালুর সিদ্ধান্ত নিয়েছে:
টিকিট মূল্য: প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।

প্রবেশ পদ্ধতি: দর্শনার্থীদের অবশ্যই july36.gov.bd ওয়েবসাইট থেকে পূর্বামতি নিয়ে অনলাইনে টিকিট কাটতে হবে।

সময়সূচি: প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। দৈনিক সর্বোচ্চ ৯০০ জন দর্শনার্থী তিনটি ভিন্ন ধাপে (সকাল ১১-১টা, দুপুর ১-৩টা এবং বিকাল ৪-৬টা) প্রবেশের সুযোগ পাবেন।

উদ্বোধনের সাথে সাথেই আগামী কয়েকদিনের সব টিকিট শেষ হয়ে যাওয়া প্রমাণ করে, দেশের আপামর মানুষের হৃদয়ে জুলাই আন্দোলনের চেতনা কতটুকু গভীরভাবে গেঁথে রয়েছে। জুলাইয়ের প্রেরণা যুগ থেকে যুগান্তরে টিকিয়ে রাখতে পারলেই এই আয়োজন সার্থক হবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা।

Md Mumin

এই প্রতিবেদকের লেখা নিয়মিত পড়ুন বাংলা নিউজ প্রোতে।

৪৫ টি প্রকাশিত লেখা