শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
নেত্রকোণায় জুয়ার আসরঃ যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যসহ আটক ৮ ২ দিন আগে ময়মনসিংহে নানা আয়োজনে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন: হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্ব নিয়ে সেমিনার ৪ দিন আগে নেত্রকোণার মদনে ওএমএসের ৫ হাজার কেজি চাল পাচারের চেষ্টা: বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ৬ দিন আগে তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যেই গ্রিসের সঙ্গে ৩.৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি ইসরায়েলের ১ সপ্তাহ আগে বাকৃবিতে হলের সংঘর্ষের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, কঠোর পর্যালোচনা করছে প্রশাসন ১ সপ্তাহ আগে ডিসি গোল্ডকাপ ফুটবল: ফুলবাড়িয়া ও গফরগাঁওকে হারিয়ে সেমিফাইনালে ঈশ্বরগঞ্জ ও ময়মনসিংহ সদর ১ সপ্তাহ আগে নেত্রকোনার পূর্বধলায় ছাত্রশিবিরের ‘A+ সংবর্ধনা–২০২৬’ অনুষ্ঠিত ২ সপ্তাহ আগে মাদারগঞ্জে সেচ পাম্পের ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার ২ সপ্তাহ আগে মক্কা যৌথ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ২ সপ্তাহ আগে নেত্রকোনায় রাতের আঁধারে ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো গাছের চারা ধ্বংস ২ সপ্তাহ আগে

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে; সংসদে মির্জা ফখরুল

জাতীয় সংসদে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দুই দেশের কূটনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। তিনি বলেন, এ সফর শুধু দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারই নয়, বরং বিনিয়োগ, বাণিজ্য, শ্রমবাজার এবং অবকাঠামোগত সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করেছে।

শনিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর সম্পর্কে দেওয়া বিবৃতির ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল জানান, সরকার অর্থনৈতিক কূটনীতিকে অগ্রাধিকার দিচ্ছে এবং সেই লক্ষ্য বাস্তবায়নেই প্রধানমন্ত্রীর এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি বলেন, মালয়েশিয়া সফরে দুই দেশের সরকারপ্রধানের বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল শিল্প, কৃষি, শিক্ষা এবং প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। পাশাপাশি আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

 

চীন সফর প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ, শিল্পায়ন, পানি সম্পদ ব্যবস্থাপনা, প্রযুক্তি, বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে দুটি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়, যা ভবিষ্যতে দুই দেশের কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে।

মির্জা ফখরুল বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি বাজার সম্প্রসারণ, প্রযুক্তি স্থানান্তর এবং কর্মসংস্থান সৃষ্টিতে এই সফরের ইতিবাচক প্রভাব পড়বে বলে সরকার আশা করছে। একই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২১ থেকে ২৬ জুন মালয়েশিয়া ও চীন সফর করেন। এটি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর তাঁর প্রথম সরকারি বিদেশ সফর। সফর শেষে শুক্রবার রাতে তিনি দেশে ফিরে আসেন।

Desk News

এই প্রতিবেদকের লেখা নিয়মিত পড়ুন বাংলা নিউজ প্রোতে।

২৭ টি প্রকাশিত লেখা