শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
নেত্রকোণায় জুয়ার আসরঃ যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যসহ আটক ৮ ২ দিন আগে ময়মনসিংহে নানা আয়োজনে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন: হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্ব নিয়ে সেমিনার ৪ দিন আগে নেত্রকোণার মদনে ওএমএসের ৫ হাজার কেজি চাল পাচারের চেষ্টা: বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ৬ দিন আগে তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যেই গ্রিসের সঙ্গে ৩.৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি ইসরায়েলের ১ সপ্তাহ আগে বাকৃবিতে হলের সংঘর্ষের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, কঠোর পর্যালোচনা করছে প্রশাসন ১ সপ্তাহ আগে ডিসি গোল্ডকাপ ফুটবল: ফুলবাড়িয়া ও গফরগাঁওকে হারিয়ে সেমিফাইনালে ঈশ্বরগঞ্জ ও ময়মনসিংহ সদর ১ সপ্তাহ আগে নেত্রকোনার পূর্বধলায় ছাত্রশিবিরের ‘A+ সংবর্ধনা–২০২৬’ অনুষ্ঠিত ২ সপ্তাহ আগে মাদারগঞ্জে সেচ পাম্পের ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার ২ সপ্তাহ আগে মক্কা যৌথ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ২ সপ্তাহ আগে নেত্রকোনায় রাতের আঁধারে ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো গাছের চারা ধ্বংস ২ সপ্তাহ আগে

বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিকের প্রক্রিয়ায় ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন

বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিকের প্রক্রিয়ায় ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও ভারতের বিদ্যমান কূটনৈতিক টানাপোড়েন ও সম্পর্কের বরফ গলানোর প্রচেষ্টার অংশ হিসেবে চার সদস্যের এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ঝটিকা সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং’ (RAW)-এর প্রধান পরাগ জৈন।

রোববার (৯ আগস্ট) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি নিয়মিত ফ্লাইটে দিল্লির প্রতিনিধি দলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সরকারের একটি দায়িত্বশীল সূত্রের বরাতে জানা গেছে, বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। শাহজালাল বিমানবন্দর থেকে সরাসরি প্রতিনিধি দলটিকে ঢাকার রেডিসন ব্লু হোটেলে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। সফরের সার্বিক নিরাপত্তাসহ প্রয়োজনীয় সহযোগিতায় রয়েছে বাংলাদেশের একটি শীর্ষ গোয়েন্দা সংস্থা।

ঢাকা পৌঁছানোর দিনই প্রতিনিধি দলটি দুটি দীর্ঘ ও গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেয়। এর মধ্যে একটি বৈঠক প্রায় চার ঘণ্টা স্থায়ী হয়। এছাড়া অন্য বৈঠকটি বাংলাদেশের একটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত হয় বলে জানা গেছে, যার বিষয়ে দেশীয় গোয়েন্দা সংস্থা সম্পূর্ণ অবহিত ছিল।

চার সদস্যের এই প্রতিনিধি দলে ‘র’ প্রধান পরাগ জৈনের সঙ্গে রয়েছেন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা:
-অশ্বীন মুকুন্দ কোটনিস
-রাহুল নেগি
-শৈবাল রায় চৌধুরী

উল্লেখ্য,পরাগ জৈন ‘র’-এর প্রধান (সচিব) হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ভারতের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় নিয়োজিত ‘স্পেশাল প্রোটেকশন গ্রুপ’ (SPG)-এর বিশেষ সচিব পদেও দায়িত্ব পালন করছেন। ঢাকায় আসার আগে তিনি একটি গুরুত্বপূর্ণ চীন সফর সম্পন্ন করেছিলেন বলেও জানা গেছে।

ভারতীয় প্রতিনিধি দলের এই তাৎপর্যপূর্ণ সফর ঘিরে বাংলাদেশ কিংবা ভারত—কোনো দেশের পক্ষ থেকেই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

তবে সাম্প্রতিক সময়ে ঢাকার ভারতীয় হাইকমিশনার প্রসংগক্রমে পুনর্ব্যক্ত করেছিলেন যে, “বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় নরেন্দ্র মোদির সরকার।” সেই প্রেক্ষাপটে এই উচ্চপর্যায়ের গোয়েন্দা প্রধানের সফরকে অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

প্রসঙ্গত, এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পূর্ব-নির্ধারিত শিডিউল ব্যতিরেকে ভারতীয় গোয়েন্দাদের একটি প্রতিনিধি দল ঢাকায় এলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই তাদের ফেরত পাঠিয়েছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থা। তবে এবারের সফরটি আনুষ্ঠানিক আমন্ত্রণে হওয়ায় দুই দেশের সম্পর্কের বরফ গলানোর ক্ষেত্রে এটিকে বড় এক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Md Mumin

এই প্রতিবেদকের লেখা নিয়মিত পড়ুন বাংলা নিউজ প্রোতে।

৪৫ টি প্রকাশিত লেখা