শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
নেত্রকোণায় জুয়ার আসরঃ যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যসহ আটক ৮ ২ দিন আগে ময়মনসিংহে নানা আয়োজনে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন: হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্ব নিয়ে সেমিনার ৪ দিন আগে নেত্রকোণার মদনে ওএমএসের ৫ হাজার কেজি চাল পাচারের চেষ্টা: বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ৬ দিন আগে তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যেই গ্রিসের সঙ্গে ৩.৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি ইসরায়েলের ১ সপ্তাহ আগে বাকৃবিতে হলের সংঘর্ষের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, কঠোর পর্যালোচনা করছে প্রশাসন ১ সপ্তাহ আগে ডিসি গোল্ডকাপ ফুটবল: ফুলবাড়িয়া ও গফরগাঁওকে হারিয়ে সেমিফাইনালে ঈশ্বরগঞ্জ ও ময়মনসিংহ সদর ১ সপ্তাহ আগে নেত্রকোনার পূর্বধলায় ছাত্রশিবিরের ‘A+ সংবর্ধনা–২০২৬’ অনুষ্ঠিত ২ সপ্তাহ আগে মাদারগঞ্জে সেচ পাম্পের ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার ২ সপ্তাহ আগে মক্কা যৌথ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ২ সপ্তাহ আগে নেত্রকোনায় রাতের আঁধারে ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো গাছের চারা ধ্বংস ২ সপ্তাহ আগে

রাজধানীর উত্তরায় ‘আয়নাঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১, মিলেছে ২৯টি ‘ডেথ সেল’-এর সন্ধান

রাজধানীর উত্তরায় ‘আয়নাঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১, মিলেছে ২৯টি ‘ডেথ সেল’-এর সন্ধান

নিজস্ব প্রতিবেদক 

ঢাকার উত্তরায় র‍্যাব-১-এর সদর দপ্তরে অবস্থিত কথিত গোপন বন্দিশালা ‘আয়নাঘর’ পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর একটি প্রতিনিধি দল। শনিবার (১ আগস্ট) সকাল ১১টার দিকে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম সেখানে পরিদর্শনে যান।
পরিদর্শন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, পরিদর্শনে ‘ডেথ সেল’ নামে পরিচিত মোট ২৯টি বিশেষ কক্ষের সন্ধান পাওয়া গেছে। তার ভাষ্য অনুযায়ী, ‘আয়নাঘর’ কোনো কল্পকাহিনি নয়, বরং বাস্তবে বিদ্যমান একটি গোপন বন্দিশালা।
তিনি আরও বলেন, সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময় রাজনৈতিক প্রতিপক্ষকে দমন এবং বিরোধী মতাবলম্বীদের ওপর নির্যাতনের উদ্দেশ্যে এ ধরনের বন্দিশালা পরিচালিত হয়েছে বলে প্রসিকিউশন পক্ষের অভিযোগ। এ ঘটনায় রাজনৈতিকভাবে দায়ী ব্যক্তি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি আয়নাঘরের আলামত ও প্রমাণ নষ্টের চেষ্টার সঙ্গে জড়িতদেরও তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার কথা উল্লেখ করেন।
পরিদর্শনকালে জানানো হয়, বিএনপির নেতা ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে একসময় এই বন্দিশালায় গুম করে রাখা হয়েছিল বলে দাবি করা হয়েছে।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এছাড়া প্রসিকিউশন টিমের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার, তাসমিরুল ইসলাম এবং আসামিপক্ষের আইনজীবীরা।
উল্লেখ্য, গত ২১ জুলাই চিফ প্রসিকিউটরের আবেদনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ডিজিএফআই, র‍্যাব ও ডিবির অধীনে পরিচালিত বিভিন্ন কথিত গোপন বন্দিশালা পরিদর্শনের অনুমতি দেয়। আবেদনে অভিযোগ করা হয়, তৎকালীন সরকারের সময় এসব স্থানে বিরোধী মতাবলম্বীদের আটক রেখে নির্যাতন ও গুমের ঘটনা ঘটেছে। বিষয়টি বর্তমানে ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে বিবেচনাধীন রয়েছে।

Md Mumin

এই প্রতিবেদকের লেখা নিয়মিত পড়ুন বাংলা নিউজ প্রোতে।

৪৫ টি প্রকাশিত লেখা