শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
নেত্রকোণায় জুয়ার আসরঃ যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যসহ আটক ৮ ২ দিন আগে ময়মনসিংহে নানা আয়োজনে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন: হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্ব নিয়ে সেমিনার ৪ দিন আগে নেত্রকোণার মদনে ওএমএসের ৫ হাজার কেজি চাল পাচারের চেষ্টা: বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ৬ দিন আগে তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যেই গ্রিসের সঙ্গে ৩.৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি ইসরায়েলের ১ সপ্তাহ আগে বাকৃবিতে হলের সংঘর্ষের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, কঠোর পর্যালোচনা করছে প্রশাসন ১ সপ্তাহ আগে ডিসি গোল্ডকাপ ফুটবল: ফুলবাড়িয়া ও গফরগাঁওকে হারিয়ে সেমিফাইনালে ঈশ্বরগঞ্জ ও ময়মনসিংহ সদর ১ সপ্তাহ আগে নেত্রকোনার পূর্বধলায় ছাত্রশিবিরের ‘A+ সংবর্ধনা–২০২৬’ অনুষ্ঠিত ২ সপ্তাহ আগে মাদারগঞ্জে সেচ পাম্পের ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার ২ সপ্তাহ আগে মক্কা যৌথ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ২ সপ্তাহ আগে নেত্রকোনায় রাতের আঁধারে ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো গাছের চারা ধ্বংস ২ সপ্তাহ আগে

রাতভর ভারী বর্ষণে ময়মনসিংহ শহরে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন; মমেক হাসপাতালে ব্যাহত চিকিৎসাসেবা

রাতভর টানা ভারী বর্ষণে ময়মনসিংহ নগরীর বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রধান সড়ক থেকে শুরু করে বিভিন্ন অলিগলি পানিতে তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সবচেয়ে সংকটাপন্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে, যেখানে জরুরি বিভাগসহ হাসপাতালের বিভিন্ন অংশে হাঁটুসমান পানি জমে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে হাসপাতালের নিচতলা, বহির্বিভাগ এবং জরুরি বিভাগের সামনের চত্বরে পানি জমে যায়। কয়েকটি ওয়ার্ডের ভেতরেও পানি প্রবেশ করায় রোগী ও স্বজনদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা জানান, ওয়ার্ড থেকে ওয়ার্ডে যাতায়াত করাই কঠিন হয়ে পড়েছে। ড্রেন ও স্যুয়ারেজের পানি মিশে যাওয়ায় তৈরি হয়েছে গুরুতর স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে জরুরি বিভাগে গুরুতর রোগীদের স্ট্রেচারে করে আনা-নেওয়ার সময় ওয়ার্ড বয় এবং স্বজনদের অতিরিক্ত ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

শুধু হাসপাতালেই নয়, নগরীর বাঘমারা, আলিয়া মাদ্রাসা রোড, আকুয়া, চরপাড়া, নয়াপাড়া ও গাঙ্গীনাপাড় মোড়সহ বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। অনেক বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ড্রেনের ময়লা পানি ঢুকে পড়ায় ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। বুধবার সকালে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের দুর্ভোগের মধ্য দিয়ে কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশে রওনা হতে দেখা যায়। এ সময় রিকশা ও অটোরিকশা চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও ওঠে।

জলাবদ্ধতা নিরসনে বুধবার ভোর থেকেই মাঠে নামে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) পরিচ্ছন্নতা ও প্রকৌশল বিভাগ। প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন নগরীর বিভিন্ন এলাকার ড্রেনেজ ব্যবস্থা এবং পানি নিষ্কাশনের প্রধান ক্যানেলগুলো সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি আটকে থাকা ময়লা-আবর্জনা দ্রুত অপসারণ এবং পানি নিষ্কাশনের কার্যক্রম জোরদারের নির্দেশ দেন।

পরিদর্শনকালে মসিক প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন,

“অস্বাভাবিক ভারী বর্ষণের কারণে সাময়িকভাবে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরের পানি দ্রুত অপসারণে আমাদের টিম পাম্প ও বিশেষ ড্রেনেজ ক্লিনিং গ্যাং নিয়ে কাজ করছে। নগরবাসীকে এই দুর্ভোগ থেকে দ্রুত মুক্তি দিতে সিটি কর্পোরেশনের পুরো টিম মাঠে সক্রিয় রয়েছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে।”

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা, ড্রেনের আউটলেট সচল রাখা এবং জমে থাকা পানি দ্রুত অপসারণে উদ্ধারকারী ও পরিচ্ছন্নতাকর্মীরা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন।

এদিকে সাময়িক এই প্রাকৃতিক দুর্যোগে নগরবাসীকে অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার এবং ড্রেন ও নালায় ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানিয়েছে সিটি কর্পোরেশন।

Desk News

এই প্রতিবেদকের লেখা নিয়মিত পড়ুন বাংলা নিউজ প্রোতে।

২৭ টি প্রকাশিত লেখা