শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
নেত্রকোণায় জুয়ার আসরঃ যুবদল নেতা, ফায়ার সার্ভিস ও বিজিবি সদস্যসহ আটক ৮ ২ দিন আগে ময়মনসিংহে নানা আয়োজনে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন: হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে ফিজিওথেরাপির গুরুত্ব নিয়ে সেমিনার ৪ দিন আগে নেত্রকোণার মদনে ওএমএসের ৫ হাজার কেজি চাল পাচারের চেষ্টা: বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ৬ দিন আগে তুরস্কের সঙ্গে উত্তেজনার মধ্যেই গ্রিসের সঙ্গে ৩.৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি ইসরায়েলের ১ সপ্তাহ আগে বাকৃবিতে হলের সংঘর্ষের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, কঠোর পর্যালোচনা করছে প্রশাসন ১ সপ্তাহ আগে ডিসি গোল্ডকাপ ফুটবল: ফুলবাড়িয়া ও গফরগাঁওকে হারিয়ে সেমিফাইনালে ঈশ্বরগঞ্জ ও ময়মনসিংহ সদর ১ সপ্তাহ আগে নেত্রকোনার পূর্বধলায় ছাত্রশিবিরের ‘A+ সংবর্ধনা–২০২৬’ অনুষ্ঠিত ২ সপ্তাহ আগে মাদারগঞ্জে সেচ পাম্পের ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার ২ সপ্তাহ আগে মক্কা যৌথ প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ২ সপ্তাহ আগে নেত্রকোনায় রাতের আঁধারে ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো গাছের চারা ধ্বংস ২ সপ্তাহ আগে

ব্রাজিলের হারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

ব্রাজিলের হারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
বিশ্বকাপ ফুটবলে নরওয়ের কাছে প্রিয় দল ব্রাজিলের আকস্মিক পরাজয় সইতে না পেরে মানসিকভাবে ভেঙে গিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) এক শিক্ষার্থী। অসুস্থ হয়ে পড়া ওই শিক্ষার্থীর নাম মাশরুফা শারমীন এ্যানি।
সোমবার (৬ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় খেলা দেখার সময় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

সহপাঠী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্বকাপে নরওয়ে বনাম ব্রাজিলের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি চলাকালীন টিএসসিতে বসে অন্য শিক্ষার্থীদের সাথে খেলা দেখছিলেন এ্যানি। ম্যাচের একপর্যায়ে ব্রাজিলের ২-১ গোলের বিপর্যয় ও পরাজয় নিশ্চিত দেখে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। তীব্র মানসিক ধাক্কায় তিনি সেখানে বেশ কয়েকবার বমি করেন এবং শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন।

তার অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে সহপাঠীরা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন এবং শরীরে স্যালাইন পুশ করেন। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত ও স্থিতিশীল রয়েছেন।

এ্যানির সহপাঠীরা জানান, তিনি ব্রাজিলের একজন (পিওর) কট্টর সমর্থক। দীর্ঘ প্রতীক্ষিত শিরোপা জয়ের স্বপ্ন এভাবে ভেঙে যাওয়ায় তিনি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন এবং খেলা শেষ হওয়ার আগেই মাঠের এই বিপর্যয় সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে যান।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমেও খেলা দেখাকালীন জার্সি পরিহিত অবস্থায় ওই শিক্ষার্থীর হাসপাতালে চিকিৎসাধীন থাকার একটি ছবি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ক্রীড়াপ্রেমী ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে বিষয়টি নিয়ে গভীর আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

Md Mumin

এই প্রতিবেদকের লেখা নিয়মিত পড়ুন বাংলা নিউজ প্রোতে।

৪৫ টি প্রকাশিত লেখা